নড়াইল জেলা ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন কাল নড়াইল জেলা ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন কাল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

নড়াইল জেলা ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন কাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ছাত্রলীগ বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন আলোচনা সভার আয়োজন করেছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায়  শহরের পুরাতন টার্মিনাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।

জানাগেছে, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা প্রদানে নড়াইল জেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেবা চালু হতে যাচ্ছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ইতোমধ্যে জেলা ছাত্রলীগের অক্সিজেন সেবা কার্যক্রমে সিলিন্ডার উপহার দিয়েছেন। আক্রান্ত রোগীদের পক্ষ থেকে হটলাইনে যোগাযোগ করলে জেলা ছাত্রলীগের কর্মীরা রোগীদের সিলিন্ডার পৌঁছে দিবেন।

এছাড়া, করোনা ভাইরাসের টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা, অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের টিকা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও টিকা কেন্দ্রের সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণে জনসাধারণকে উৎসাহিত করতে নড়াইল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করবে। ইতোমধ্যে এলক্ষে প্রতিটি ইউনিয়নে পৃথক কমিটি গঠন করা হয়েছে।

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। প্রধান বক্তা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভার সম্মানিত অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। অতিথিবৃন্দ ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।

আর অনুষ্ঠানস্থলে সশরীরে উপস্থিত থাকবেন আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।  বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম এবং সভা পরিচালনা করবেন সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!