নড়াইল জেলা ছাত্রদলের ৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা নড়াইল জেলা ছাত্রদলের ৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

নড়াইল জেলা ছাত্রদলের ৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
সংগৃহীত ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল জেলা সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করে ৪ সদস্যে আংশিক কমিটি করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে সংগঠনটির প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স.ম রকিবুজ্জামান পাপ্পু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো।

নড়াইল জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আহ্বায়ক  খন্দকার মাহমুদুল হাসান সনি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে বলেন, জেলা ছাত্রদলের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহ্বাজ রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের সহযোগিতা কামনা করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!