নড়াইলে রামচন্দ্রপুর-দাইবাড়ি খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন নড়াইলে রামচন্দ্রপুর-দাইবাড়ি খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

নড়াইলে রামচন্দ্রপুর-দাইবাড়ি খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ইজিপিসি কর্মসূচির আওয়তায় নড়াইলে রামচন্দ্রপুর-দাইবাড়ি খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গায় সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট লিংকন বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান প্রমূখ।

এসময় জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, জেলা রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা কৃষক দলের সাবেক সভাপতি নবীর হোসেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, আইড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুজ্জামান প্রিন্স, সাধারন সম্পাদক এনামুল সরদার, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমূখ।

জানাগেছে, ২০২৫-২৬ অর্থ বছরে রামচন্দ্রপুর-দাইবাড়ি খাল পুন:খননে ৫১ লাখ৫৩ হাজার ৯৯৫টাকা ব্যায়ে প্রায় এক কিলোমিটার খাল পুন:খনন করা হবে। ওয়েজ,নন-ওয়েজ( এস্কেভেটর ও শ্রমিক কাজ করবে) ১১৯ জন শ্রমিক দৈনিক ৫০০ টাকা করে ৪০ দিন খাল পুন:খননের কাজ করবেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!