সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

ইরান সৌদি আরবের দিকে বেশ কিছু ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। সোমবার (২৩ মার্চ) রিয়াদ লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, রিয়াদ অঞ্চলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার মধ্যে একটি প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি জনবসতিহীন এলাকায় পড়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরান সৌদি আরবের দিকে অন্তত ৪৪টি ব্যালিস্টিক ও সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৬০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে।

এর আগে গত ৮ মার্চ আল-খার্জ এলাকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই অস্থিরতা তৈরি হয়েছে। ইরান দাবি করছে, তারা ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে।

এসব হামলার প্রতিবাদে সৌদি আরব ইতোমধ্যে রিয়াদ থেকে ইরানি সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে, বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি ইরানে পাল্টা আঘাত হানবে।

এই যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। – এনডিটিভি, আরব নিউজ

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!