
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ৫১তম জন্মদিন এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি নড়াইলে পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী স্বাস্থ্য বিধী মেনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, কেককাটা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশসহ জেলা, সদর উপজেলা এবং নড়াইল পৌর স্বেচ্ছাসেব লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
অপরদিকে লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেককাটা ও জনসাধারনের মধ্যে মাস্ক বিতরন করা হয়। এসময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী খসরুল আলম লিটনসহ উপজেলার ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ৫১তম জন্মদিন এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পালিত হয়েছে। এসময় কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছেলেন।