বিতর্কিতদের দিয়ে কমিটি করায় নড়াইল জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত বিতর্কিতদের দিয়ে কমিটি করায় নড়াইল জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

বিতর্কিতদের দিয়ে কমিটি করায় নড়াইল জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:

 বিতর্কিতদের দিয়ে কমিটি করায় নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি কমিটি ঘোষনার ২৪ ঘন্টা পার হতে না হতেই স্থগিত করা হয়েছে।সেই সাথে জেলা ছাত্রলীগের কার্যক্রমও স্থগিত করা হলো।বাংলাদেশ ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখা কর্তৃক সদস্য ঘোষিত লোহাগড়া উপজেলা ও পৌর শাখা কমিটি স্থগিত করা হলো।

সেই সাথে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্তু বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সকল কার্যক্রম স্থগিত করা হলো।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

সদ্য ঘোষিত ও স্থগিত কৃত লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

উল্লেখ্য, গত ২৫ জুলাই লোহাগড়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে এস,এম, মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ সজীব মুসল্লী।

এছাড়া লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ফাহিম ফয়সাল সৌরভ, শিমুল খান, নয়ন মীনা,ইমরান হোসেন, রনো মোল্লা ও সাইফুল্লাহ ফয়সাল রিমু। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে নাজমুস সাদাত নোভা, শেখ শাহিন, রাফিদুল ইসলাম রাজু ও মোঃ অমিত হাসান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে থান্দার মনিরুজ্জামান সোহাগ,পাপন হাজরা,আশিকুর রহমান রিয়ান।

আর লোহাগড়া পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ আল মামুন( রুহান) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ নাইমুর রহমান আরমান।

এছাড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে সাজ্জাদুল ইসলাম সোহেল ও তন্ময় শীল। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে নয়ন বিশ্বাস ও শেখ রাসেল।এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে গোলাম রাব্বি ভূঁইয়া।

আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে নতুন নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: দীর্ঘ ৯ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!