নড়াগাতিতে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর নামে পশু কোরবানি করেন কাজী ছরোয়ার নড়াগাতিতে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর নামে পশু কোরবানি করেন কাজী ছরোয়ার – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

নড়াগাতিতে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর নামে পশু কোরবানি করেন কাজী ছরোয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
যুবলীগ নেতা কাজী ছরোয়ার হোসেন

 স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে দীর্ঘ ১৩ বছর ধরে গরু কোরবানি করে আসছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নিজ বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করেন তিনি।

 

দলীয় নেতৃবৃন্দের সাথে কাজী ছরোয়ার হোসেন। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের ছেলে কাজী ছরোয়ার হোসেন। ছাত্রজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতি হাতেখড়ি তার। বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য তিনি।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন বলেন, আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করে আসছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

কোরবানির সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী নাফিউল মজিদ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাবেক ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, পওহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলী খান, সাধারন সম্পাদক মুকিত মোল্যা, বাঐসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামিম মোল্যা, বাঐসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পওহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ মনিররুজ্জামান চৌধূরী, কালিয়া উপজেলা ছাত্রলীদের সাধারন সম্পাদক রাইসুল ইসলাম পান্নু,কালিয়া পৌর- ছাত্রলীদের সভাপতি তানভির আহম্মেদ, সাধারন সম্পাদক প্রশান্ত কুমার দাস,জেলা ছাত্রলীদের সহ-সভাপতি শরিফুল ইসলাম অন্তর,সহ-সম্পাদক নাইম কাজী প্রমূখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!