
নারীর বিজয়
রূপালী খানম
নারী যে ঘরনি, এটা কি তার আসল পরিচয় বলা?
নারী অর্ধাঙ্গিনী, আদম থেকে তার সেই পথ চলা।
পুরুষ তো পারেনি একা এই বসুন্ধরা রুপ ধরাতে,
নারী যে এসেছে, পুরুষের অপূর্ণতাকে পূর্ণ করতে।
স্বীকৃতি পায়না কেন নারী কোন বিজয়ের ক্ষেত্রে?
লড়ছে পুরুষ, হাল ধরেছে নারী উজানের তরীতে।
পুরুষ পেয়েছে শক্তি, নারী দিয়েছে তার প্রতিশ্রুতি,
যুদ্ধের ময়দানে সহযোদ্ধা, বুঝি পুরুষের আরতি।
শত শত বাঁধা কাটিয়ে নারী হয়েছে সুখের সংসারী,
পুরুষ খেটেছে রোদে, আগুনে পুড়ে তাই মরে নারী।
পেয়েছে নারী বড় পরিচয়, হয়ে গর্ভধারণী এক মা,
মানব যাত্রায় পেয়েছে নারী, এই সর্বোচ্চ সম্মাননা।
বাহিরে যুদ্ধ-দামামা, ঐ শোনা যায় শুধু গুলির শব্দ,
এসেছে নারী, দিয়েছে তুলে পুরুষের হাতে তাই অস্ত্র।
দিয়েছে প্রেরণা, গেয়েছে পুরুষ তার বিজয়ের সুর,
সত্যি নারী, তুমি এই বিশ্বভূবনে যাবে আর কত দূর?
শত অবদান, কত বিয়োগদান পুরুষের হয়ে সহযাত্রী,
পুরুষ আর দেখেনা তোমায় শুধু সহসা বিয়ের পাত্রী।
বলে নারী হাসে, পৃথিবী হয় সৌন্দর্যের এক অভয়ারণ্য,
নারী তোমায় যে ভাবে অর্ধেক, অর্ধেক পুরুষকে গন্য।
দেশের জন্য স্বামীকে হারিয়ে করনি তুমি মুখ ভার,
শান্তুির হাসি হেসেছো তুমি পদ পেলে দেশমাতৃকার।
হিসাব করিনি মোরা তোমার আছে কতো দুঃখ গাঁথা,
বুঝিনি, পুরুষকে করিতে সুখি সয়েছো কতো ব্যথা!
তুমি করিয়াছো প্রমাণ, তুমি যে বিজয়ী লক্ষ্মী নারী,
তুমি ছাড়া জয়ী হয়নি পুরুষ, চলেনি তার তরবারী।
পুরুষ হাসে, করেছো তুমি এই পৃথিবী সুখ-শান্তিময়
এতো স্বত্বেও হয়নি তোমার স্থান ইতিহাসের পাতায়!
থামোনি তুমি, দমনি তুমি, তবু রেখেছো অভিযাত্রা,
কতো ত্যাগ করেছো তুমি, জেনেছো তোমার মাত্রা?
আসলে নারী তুমি, ভালো-ই আছো নিয়ে সন্তানাদি,
দুঃখ থাকেনা বুঝি, যদি হও পুরুষের চির অর্ধাঙ্গিনী!
আরও পড়ুন: চেতনা – রূপালী খানম
এই লেখার সাথে নড়াইল নিউজ ২৪.কম এর কোন সম্পর্ক নেই।