চেতনা – রূপালী খানম চেতনা – রূপালী খানম – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

চেতনা – রূপালী খানম

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
লেখক রূপালী খানম, নড়াইল

চেতনা—

রূপালী খানম, নড়াইল।

আমরা অনেক সময় বিষণ্ণতায় ভুগি। বিষণ্ণতায় অনেকেই জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। পৃথিবীর সব নেতিবাচক চিন্তা মাথায় এসে ভর করে।

আপনার চিন্তা, ভাবনা আপনার মধ্যে তীব্র অনুভূতি সৃষ্টি করে।। বিষন্নতা তৈরি করে।। আপনাকে অসুখী করে।

আপনার বিষন্নতার কারণ হচ্ছে আপনার চিন্তার প্যাটার্ন।।।হয়তো জীবনে ছোটবেলায় কখনো কোনভাবে এই প্যাটার্ন আপনার মধ্যে তার বীজ বপন করেছে।। সেই বীজ বৃক্ষে পরিণত হয়েছে।।

চিন্তার প্যাটার্ন পরিবর্তন করতে হবে।। কিন্তু বললেই তা হয় না।। এটা একটি প্রদ্ধতিগত ব্যাপার।।।

এটাকে বলে রিপ্লেসম্যান্ট অফ থটস।। যেসব চিন্তা আপনাকে বিষন্ন করছে তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা।।

তার পরিবর্তে অন্য কিছু চিন্তার চৰ্চা করা।।

উধাহরন হিসেবে বলা যায় ধরে নিন একজনের ডিভোর্স হয়েছে। তিনি তখন চিন্তা করা শুরু করবেন যে তিনি জীবনে ব্যর্থ হয়েছেন এবং উনার পক্ষে কখনোই সুন্দর সম্পর্ক তৈরি করা সম্ভব না।

এটা তাকে প্রচন্ডভাবে হতাশ করবে, নিঃসঙ্গ করবে, বিষণ্ণ এবং ক্লান্ত করবে। তিনি তখন বাইরে যাওয়া এবং নতুন মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দিবেন। তিনি নেতিবাচক চক্রের মধ্যে আটকা পরবেন। তিনি সবার থেকে আলাদা থাকবেন এবং আরো হতাশ হতে থাকবেন।

কিন্তু এর পরিবর্তে তিনি ব্যাপারটাকে সহজভাবে নিতে পারতেন, তার ভুলগুলো থেকে শিখতে পারতেন, এবং ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হতে পারতেন। তিনি সামাজিকভাবে আরো সক্রিয় হতেন, তিনি নতুন কোন কোর্সে ভর্তি হতে পারতেন এবং নতুন একটা বন্ধু সার্কেল তৈরি করতে পারতেন।

বলা হয়ে থাকে আমাদের চিন্তা, অনুভূতি, ইন্দ্রিয় এবং আমাদের কাজ আমাদেরকে একটা নেতিবাচক চক্রে আটকে ফেলতে পারে। এবং এমন অবস্থা তৈরি করতে পারে যাতে আমাদের পরিস্থিতি আরো খারাপের দিকে যায়।

আপনাকে তা নিয়ে কাজ করতে হবে। যেই চিন্তা, অনুভূতি, কাজ আপনাকে এই চক্রে আবদ্ধ করতে চেষ্টা করবে তাকে ভাঙতে হবে। তখনি আপনি ধীরে ধীরে তাকে ম্যানেজ করতে শিখে ফেলবেন।

একটা লিস্ট তৈরি করতে হবে

যেসব চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছে। এই সব চিন্তা হচ্ছে আপনার নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা।

তার পরিবর্তে যেই চিন্তা আপনি করতে পারেন।

যেমনঃ আমাকে সবাই খুব অবহেলা করে।

আপনি প্রথমে জাস্ট এটার উল্টাটা চিন্তা করবেন।

আমাকে অনেকে পছন্দ করে। তারা আমাকে ভালবাসে।

আমার সঙ্গী আমাকে ভালবাসে না।

আমাকে অনেকেই ভালবাসে।

আমার জীবন অর্থহীন।

আমার জীবনে অনেক কিছু করার আছে। আমি অনেক কিছু করতে পারবো।

আমার জীবনে আনন্দের কিছু নেই।

আমার জীবনে আনন্দের অনেক কিছু আছে।

আমি আমার প্রিয় কাউকে হারিয়েছি

আমার জীবনে অনেক প্রিয় মানুষ আছে।

আপনার লিস্ট আপনি নিজে তৈরি করবেন। বারবার সেই লিস্ট পড়বেন। চিন্তার পরিবর্তন করার চেষ্টা করবেন।

এটাকে ধীরে ধীরে চৰ্চা করতে হবে।। অভ্যাসে পরিণত করতে হবে।। কারো সাহায্য নিতে পারেন।

যেসব চিন্তা অথবা অবস্থা আপনার মধ্যে বিষণ্ণতা এবং আতংক অথবা প্যানিক তৈরি করে।

আপনি নিজে সেই সিচুয়েশন তৈরি করতে পারেন।

আপনি কোন থেরাপিস্ট অথবা বন্ধুর সাহায্য নিন। তাকে আপনার অবস্থা খুলে বলুন।

এরপর সেসব নেতিবাচক চিন্তা করতে শুরু করুন। নিজের মধ্যে অস্থিরতা নিয়ে আসুন। নিজের মধ্যে প্যানিক নিয়ে আসুন। আপনার থেরাপিস্ট অথবা বন্ধু আপনার সঙ্গে থেকে সেসব অবস্থা থেকে আপনাকে বাইরে বের করে নিয়ে আসবে অথবা উত্তরনে সাহায্য করবে।

এভাবে কয়েকবার করতে থাকুন।

এভাবে দেখা যাবে যেই অবস্থায় আপনি প্যানিক হতেন, বিষণ্ণ হতেন ব্যাপারটা আপনার কাছে সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে। সত্যিকারে আপনি যখন আবার সেই অবস্থায় পরবেন তখন আর আগের মত প্যানিক আপনি হবেন না। তখন আপনার অন্যের সাহায্য আর লাগবে না।। আপনি নিজে নিজেই পারবেন।।

আসলে পুরো ব্যাপারটা হচ্ছে নেতিবাচক চিন্তা থেকে আপনাকে বের করে নিয়ে আসা।

নতুন অভ্যাস এবং চর্চা আপনাকে এই নেতিবাচক চিন্তার চক্র থেকে বের করে নিয়ে আসতে পারবে।
নতুন ভালো চিন্তার অভ্যাস তৈরী করবে।।

আর মনে রাখবেন আপনি কারো জন্য ভালো থাকবেন না।

কবি বলে গিয়েছেন

দারা পুত্র পরিবার তুমি কার, কে তোমার

নিজের জন্য বাঁচবেন।

নিজের জন্য ভালো থাকবেন, নিজের জন্য আনন্দে থাকবেন।

এই লিখাটি একটি বৈজ্ঞানিক প্রদ্ধতির উপর নির্ভর করে লিখা।। যেটাকে বলা হয় কগনিটিভ বিহেভিওয়ার থেরাপি।। এটি জাস্ট আগ্রহ থেকে লিখা।। ডাক্তার রা আপনাকে এই ব্যাপারে গাইড করতে পারবেন।। তবে এই প্রদ্ধতি আপনাকে জানানো আপনার মানসিক সুখের জন্য।। যে বিষন্নতা থেকে বের হওয়ার পরীক্ষিত প্রদ্ধতি আছে।। যেটি যুগ যুগ ধরে কাজ করছে।।

লেখকের ব্যক্তিগত মত।

আরও পড়ুন: নারীর বিজয় – রূপালী খানম

এই লেখার সাথে নড়াইল নিউজ ২৪.কম এর কোন সম্পর্ক নেই।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!