দুর্নীতি দেখে ঘৃণা-লজ্জায় মাথা হেট হয়ে যায় – আলী আশরাফ এমপি দুর্নীতি দেখে ঘৃণা-লজ্জায় মাথা হেট হয়ে যায় – আলী আশরাফ এমপি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দুর্নীতি দেখে ঘৃণা-লজ্জায় মাথা হেট হয়ে যায় – আলী আশরাফ এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
ছবি সংগৃহীত

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বাজেট বাস্তবায়নে দক্ষতা না বাড়ালে, দুর্নীতি বন্ধ করা না গেলে বাজেটের লক্ষ্য অর্জন করা যাবে না। আমরা বাজেট তো দিচ্ছি। কিন্তু বাস্তবায়নের জন্য সদিচ্ছা থাকতে হবে। আজকে ঘৃণা, লজ্জায় মাথা হেট হয়ে যায়।’ দুর্নীতি, অর্থপাচারের মতো ঘটনায় লজ্জায় মাথা নত হয়ে আসে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আশরাফের। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রোববার জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।

ক্ষমতাসীন দলের এই নেতা বাজেটের লক্ষ্য বাস্তবায়নে দুর্নীতিকেই প্রধান বাধা হিসেবে দেখছেন। বলেন, ‘বড় বড় চোরদের দুর্নীতি, অর্থপাচারের মতো কার্যক্রমে ঘৃণায়, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এগুলোর বিষয়ে শক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন।’

আলী আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বাজেট বাস্তবায়নে দক্ষতা না বাড়ালে, দুর্নীতি বন্ধ করা না গেলে বাজেটের লক্ষ্য অর্জন করা যাবে না। আমরা বাজেট তো দিচ্ছি। কিন্তু বাস্তবায়নের জন্য সদিচ্ছা থাকতে হবে। আজকে ঘৃণা, লজ্জায় মাথা হেট হয়ে যায়।’

কর প্রশাসনের দক্ষতা বাড়ানোর প্রস্তাব দেন সরকার দলীয় এ সংসদ সদস্য। তিনি বলেন, ‘মুহিত সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন, ২০১০ সালে তিনি বলেছিলেন—উপজেলা পর্যায়ে ২৫ লাখ লোক কর দেয়। এটা গৌরবের কথা।

‘ট্যাক্সের নেট আরও বাড়াতে হবে। দক্ষতা বাড়াতে হবে। কর প্রশাসনের সামর্থ্য আছে। কর প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা যদি আমরা না বাড়াতে পারি, তাহলে বাজেটের ইপ্সিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না।’

বাজেট নিয়ে সমালোচনাকারীদের সমালোচনা করেন সরকারদলীয় আরেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘সরকারের নেয়া মেগা প্রকল্পগুলো প্রায় শেষ হয়ে এসেছে। আর এটি দেখেই তারা আবোল-তাবোল বকছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!