একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্র হত্যা করছে আ’লীগ – নজরুল ইসলাম একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্র হত্যা করছে আ’লীগ – নজরুল ইসলাম – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্র হত্যা করছে আ’লীগ – নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
ছবি সংগৃহীত

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

‘বিএনপি গণতন্ত্র হত্যাকারী দল’ -আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র হত্যা করা হয় সংবিধান বাতিল করে সামরিক শাসন জারি করলে বা সব দল বাতিল করে একদলীয় শাসন কায়েম করলে। আওয়ামী লীগই একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্র হত্যা করে। বিএনপি কোনোদিন একদলীয় শাসন, বাকশাল বা জরুরি অবস্থা ঘোষণা করেনি।

রোববার (৬ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ সমালোচনা করেন।

নজরুল ইসলাম খান বলেন, সহযোগীরা আন্দোলন সংগ্রামের কথা বলছেন। কিন্তু নিজ এলাকায় খালেদা জিয়ার মুক্তির জন্য, জিয়াউর রহমান প্রসঙ্গে বা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আপনারা কী পরিমাণ আন্দোলন-মিছিল করেছেন? কাউকে তো মানা করা হয়নি। উপদেশ দেওয়া বাদ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করা হলে গণবিপ্লব হয়। তবে বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে গণতান্ত্রিক আন্দোলনেই এগোবে।

বিভিন্ন মহলে জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নিজেরা বড় না হয়ে যিনি বড় তাকে ছোট করা হচ্ছে। জিয়াউর রহমানের পাশে বসতে পেরে খেতাবই সম্মানিত হয়েছে। তিনি নিজ বীরত্বের জন্য খেতাব অর্জন করেছেন। তা বাতিল করতে পারে না। খালেদা জিয়াকে বিনা দোষে বন্দি রাখা হয়েছে, চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। এটা অমানবিকতা।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!