বাজেট উন্নয়ন ও জনবান্ধব – কাদের বাজেট উন্নয়ন ও জনবান্ধব – কাদের – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বাজেট উন্নয়ন ও জনবান্ধব – কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
ফাইল ছবি

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

২০২১-২২ অর্থবছরের (প্রস্তাবিত) বাজেটকে উন্নয়ন ও জনবান্ধব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। এটি জনবান্ধব ও উন্নয়নবান্ধব বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট।’

প্রস্তাবিত বাজেট নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে, ‘করোনা সংকটে জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ২০২১-২২ অর্থবছরে ছয় লাখ কোটি টাকারও বেশি বাজেট প্রস্তাব করা হয়। জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!