লোহাগড়ায় বিএনপির করোনা হেল্প সেন্টারের উদ্বোধন লোহাগড়ায় বিএনপির করোনা হেল্প সেন্টারের উদ্বোধন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

লোহাগড়ায় বিএনপির করোনা হেল্প সেন্টারের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:
আর্তমানবতার সেবায় নড়াইলের লোহাগড়া উপজেলায় করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে লোহাগড়ার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিগত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শরীফ কাসাফুদ্দোজা কাফি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা, ডাক্তারি পরামর্শসহ করোনা বিষয়ে অন্যান্য সহযোগিতা করা হবে।
নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী মন্ডল।

ছবি :নড়াইল নিউজ ২৪.কম

প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোল্যা নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শামসুল হক আজাদ, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, মোহাম্মদ মুসা মোল্যা, তারিকুল ইসলামসহ অনেকে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!