
স্টাফ রিপোর্টার:
আজ বিশ্ব পরিবেশ দিবস। জলবায়ু পরিবর্তনের কারনে সারা বিশ্বের মত বাংলাদেশ ও দিনদিন হুমকির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায়, বেশি বেশি বৃক্ষরোপণ করা জুরুরী কাজে রুপান্তরিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর নির্দেশে আজ শনিবার ৫ জুন সকাল ১০ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর নেতৃত্বে ফলজ ও বিভিন্ন প্রকার ঔষধী গাছের চারা রোপন করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক আল আমিন, শাহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়েল ও সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ গুড্ডু ,মুজাহিদ, তমাল, সজীব, শান্ত আবিরসহ সদর উপজেলা ছাত্রলীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : নড়াইলে নবাগত ওসির সাথে ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ