
স্টাফ রিপোর্টার:
শোকাবহ আগস্টের প্রথম প্রহর নড়াইলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে সদর উপজেলা ও জেলা ছাত্রলীগ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচি পালন করে।
শহরের পুরাতন বাসটার্মিনালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে মোমবাতি জ্বেলে আগস্টের প্রথম প্রহর পালন করে নড়াইল সদর উপজেলা ও নড়াইল জেলা ছাত্রলীগ।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম বাপ্পি, যুগ্ম-সম্পাদক সজল আহম্মেদ শ্রাবন, নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
অপরদিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা শাখা। শহরের পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে রাত ১২টা এক মিনিটে মোমবাতি জ্বেলে আগস্টের প্রথম প্রহর পালন করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো.তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশসহ নড়াইল পৌরশাখা, নড়াইল সদর উপজেলা শাখা এবং জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।