নড়াইলে বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত নড়াইলে বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

নড়াইলে বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে নড়াইলের বিভিন্ন পূজা মণ্ডপে অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্টিত হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মুচিপুল এলাকায় সূর্য্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শহরের কুড়িগ্রাম এলাকার বাবুলাল ভট্টাচার্য্যের কনা সৃজা ভট্টাচার্য্যকে দেবী রুপে পূজা করা হয়।

সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষকরা যায়। পূজা উপলক্ষে সাজানো হয় পূজামণ্ডপ, চারপাশে শোভা পায় আলোসজ্জা আর ঢাকের বাদ্য।

সূর্য্য সেন সার্বজনীন দুর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুলাল ভাট্টাচার্য্য জানান, প্রতি বছরের মতো এ বছরও ভক্তদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নানা বয়সের নারী-পুরুষ পূজা অর্চনায় অংশ গ্রহন করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কুমারী পূজা শক্তির পূজার এক বিশেষ প্রতীক, যা দুষ্টের দমন ও শুভ শক্তির আরাধনা করে।

সূর্য্য সেন সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, প্রতিবছরের মত এ বছরও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

কুমারী পূজা উপলক্ষে মন্দির ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ছিল পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় দূর্গাপূজার মহাষ্টমী। এছাড়া মিতালি সংঘ, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, বাঁধাঘাটসহ বিভিন্ন মণ্ডপে কুমারীপূজা অনুষ্টিত হয়। এবছর নড়ইল জেলায় মোট ৫২৪টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!