নড়াইলে জেলা বিএনপির সভাপতির আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নড়াইলে জেলা বিএনপির সভাপতির আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

নড়াইলে জেলা বিএনপির সভাপতির আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শকের ঢল নামে। তবে প্রতিযোগিতায় নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলা হতে মাত্র ৩টি নৌকা অংশগ্রহণ করায় হতাশা প্রকাশ করে দর্শকরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকেই নবগঙ্গা নদীর বারইপাড়া খেয়াঘাট হতে কাঞ্চনপুর পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে নদীর দু’পাড়ে পাড়ে মানুষ জড়ো হতে থাকে। নড়াইল জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মানুষের আগমন ঘটে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা হারিয়ে যেতে বসেছে। মানুষ আজ আকাশ সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছে। তরুণ সমাজ মোবাইলে ফেসবুক, ইউটিউব, অনলাইন গেমসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সময় নষ্ট করছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা ফিরিয়ে আনতে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এভাবে যদি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি দায়িত্বশীলরা ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন করতে পারে।

এসময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিক ফারুক, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বী কামাল, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!