দলীয় নেতা-কর্মিদের সতর্ক করল নড়াইল জেলা আ’লীগ দলীয় নেতা-কর্মিদের সতর্ক করল নড়াইল জেলা আ’লীগ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

দলীয় নেতা-কর্মিদের সতর্ক করল নড়াইল জেলা আ’লীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সুনিদ্রিষ্ট সহযাগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন সমূহ ব্যাতীত সাম্প্রতিক সময়ে বেশ কিছু সংগঠন তাদের নামের সাথে আওয়ামী বা লীগ শব্দ বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী শেখ হাসিনা মহোদয় ও তাঁর পরিবারের সদস্যগণের নাম ব্যবহার করছে। যা রাষ্ট্রীয় ও সাংগঠনিক আইনের পরিপন্থী এবং উদ্দেশ্যপ্রনোদিত ও বাংলাদেশ আওয়ামী লীগের সুনামক্ষুব্ধ করার অপপ্রয়াসের শামিল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি) ঘোষনা প্রদান করেছেন।

তিনি এক জরুরী বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কোনরুপ সম্পৃক্ততা না থাকা এসকল মনগড়া, ভূঁইফোড় ও নামসর্বস্ব সংগঠন সমূহের বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কোনরুপ সম্পৃক্ততা নাই এবং এসকল সংগঠন সম্পর্কে সকলকে সতর্ক ও সোচ্চার থাকতে নির্দেশ প্রদান করেছেন।

কেন্দ্রীয় কমিটির আদেশ ও নড়াইল জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলুর নির্দেশক্রমে নড়াইল জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের স্বীকৃত সংগঠন বহির্ভূত সকল সংগঠনের প্রতিনিধিগণকে সাংগঠনিক আইনভঙ্গকরে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করতে ও বাংলাদেশ অওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদেরকে এসকল সংগঠনের কার্যক্রম থেকে দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছেন।

জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!