জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর ও নড়াইল শাখা আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনূষ্ঠানে সভাপতিত্ব করেন নার্গিস বেগম ও বিশ্বাস জাহাঙ্গির আলম। প্রধান অথিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মীর্জা আব্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর অব: হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধূরী, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জ, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল সদর পৌর বিএনপির আহবায়ক আজিজার রহমান, কালিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব স, ম, ওয়াহিদুজ্জামান মিলু, লোহাগড়া পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন মহত, নড়াইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আলী হাসান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সনি প্রমূখ।

বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্বার মাগফিরাত কামনা করে বলেন তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!