চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন, নতুন তারিখ ১৫ অক্টোবর চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন, নতুন তারিখ ১৫ অক্টোবর – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন, নতুন তারিখ ১৫ অক্টোবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইল নিউজ ২৪.কম শিক্ষা ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনার আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।

এর আগে গতকাল সমাজবিজ্ঞান অনুষদে প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ করেন প্রার্থীরা।

তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!