খালেদা জিয়া দুপুরে টিকা নেবেন খালেদা জিয়া দুপুরে টিকা নেবেন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

খালেদা জিয়া দুপুরে টিকা নেবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুলাই, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন। সোমবার (১৯ জুলাই) বেলা ২টা ৩০মিনিটে রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। 

এর আগে গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। গতকাল রোববার (১৮ জুলাই) তার টিকার এসএমএস আসে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!