অসংখ্য মানুষ প্রতি রাতে ভারত থেকে দেশে আসছে – জিএম কাদের অসংখ্য মানুষ প্রতি রাতে ভারত থেকে দেশে আসছে – জিএম কাদের – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

অসংখ্য মানুষ প্রতি রাতে ভারত থেকে দেশে আসছে – জিএম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
ফাইল ছবি

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

প্রতিদিনই দেশে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আবার সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে প্রতি রাতেই ভারত থেকে অসংখ্য মানুষ প্রবেশ করছে। তাই সীমান্তবর্তী জেলাগুলোতে আরও কঠোরভাবে লকডাউন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত আশঙ্কাজনক।

শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক ভিডিও বার্তায় জিএম কাদের এসব কথা বলেন।

লকডাউন বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করার কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন বাস্তবায়নে বিজিবি মোতায়েন করা যেতে পারে। ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবিলায় শিথিলতা দেখালে চরম খেসারত দিতে হবে।

তিনি খাদ্য সহায়তা নিশ্চিত করে সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে বলেও মন্তব্য করেন। জিএম কাদের বলেন, ক্ষুধার্ত মানুষকে খাদ্য না দিয়ে কখনোই আটকে রাখা যাবে না। পাশাপাশি জেলা পর্যায়ে দ্রুততার সঙ্গে চিকিৎসা সেবা উন্নত করতে হবে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে অক্সিজেন সহায়তা প্রস্তুত রাখতে হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!