নড়াইলে লিয়াকত হত্যা মামলায় পলাশ চেয়ারম্যানসহ ১৭ জনকে আসামী করে মামলা দায়ের নড়াইলে লিয়াকত হত্যা মামলায় পলাশ চেয়ারম্যানসহ ১৭ জনকে আসামী করে মামলা দায়ের – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে লিয়াকত হত্যা মামলায় পলাশ চেয়ারম্যানসহ ১৭ জনকে আসামী করে মামলা দায়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার:

নড়াইলের শহরতলীর সীমাখালী এলাকায় লিয়াকত শিকদার হত্যার ঘটনায় আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যাকে প্রধান আসামীকরে মামলা দায়ের করা হয়ছে। নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতদের আসামী করে এ মামলা দায়ের করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, সদর থানায় মামলা নং -২৩, ২৯আগস্ট ২০২১। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, নড়াইলে লিয়াকত শিকদার (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে শহরতলীর সিমাখালী এলাকার নবু শেখের বাড়ির পাশের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত লিয়াতক শিকদার সিমাখালী এলাকার সোহরাব শিকদারের ছেলে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

স্থানীয়রা জানায়, লিয়াকত সিকদারের সাথে স্থানীয় আধিপত্য নিয়ে আউড়িয়া ইউপি চেয়ারম্যান পলাশ মোল্যার সাথে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিলো,সম্প্রতিক সময়ে কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরো পড়ুন: নড়াইলে লিয়াকত শিকদার নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নড়াইলে লিয়াকত হত্যা (ফলোআপ): ময়না তদন্ত সম্পন্ন, আটক নেই

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!