নড়াইলে লিয়াকত হত্যা(ফলোআপ): ময়না তদন্ত সম্পন্ন, আটক নেই নড়াইলে লিয়াকত হত্যা(ফলোআপ): ময়না তদন্ত সম্পন্ন, আটক নেই – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে লিয়াকত হত্যা(ফলোআপ): ময়না তদন্ত সম্পন্ন, আটক নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

নড়াইল শহরতলীর সীমাখালী ঘাট এলাকায় লিয়াকত সিকদার(৫০) নামে এক জনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্তু (আজ দুপুর ২টা)পুলিশ কাউকে আটক করতে পারেনি। রোববার নড়াইল সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহত লিয়াকত সিকদার সীমাখালী ঘাটে সোহরাব সিকদারের ছেলে।

জানাগেছে, শনিবার রাত ৮টার দিকে সীমাখালী বাইপাস ঢাকা কালনা সড়কের পাশে নবুশেখ এর বাগান থেকে তার দু পা কাটা  মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

স্থানীয়রা জানায়, লিয়াকত সিকদারের সাথে স্থানীয় আধিপত্য নিয়ে আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যার সাথে দীর্ঘদিন ধরে দন্দ্ব চলে আসছিলো। সম্প্রতিক সময়ে কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে এলাকাবাসী জানায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) শওকত কবির নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত করে অইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, হত্যার ঘটনায় কোন অগ্রগতি হলে পরে জানানো হবে।

আরও পড়ুন: নড়াইলে লিয়াকত শিকদার নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!