নড়াইলে লিয়াকত শিকদার নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নড়াইলে লিয়াকত শিকদার নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে লিয়াকত শিকদার নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

নড়াইলে লিয়াকত শিকদার (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে শহরতলীর সিমাখালী এলাকার নবু শেখের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত লিয়াতক শিকদার সিমাখালী এলাকার সোহরাব শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লিয়াকত শিকদার সিমাখালীর নবু শেখের বাড়ির এলাকায় পৌঁছালে পূর্বে  থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর যখম করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

নিহত লিয়াকত শিকদারের ছেলে পাভেল শিকদার অভিযোগ করেন, আমার পিতাকে পলাশ-শিমুলসহ একদল সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। আরও বিস্তারিত পরে জানানো যাবে বলেও জানান তিনি।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!