নড়াইলে অগ্নিকাণ্ডে পুড়লো ব্যবসায়ীর স্বপ্ন, অগ্নিদগ্ধ ১ নড়াইলে অগ্নিকাণ্ডে পুড়লো ব্যবসায়ীর স্বপ্ন, অগ্নিদগ্ধ ১ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে অগ্নিকাণ্ডে পুড়লো ব্যবসায়ীর স্বপ্ন, অগ্নিদগ্ধ ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে  অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। এসময় এক দোকানি অগ্নিদগ্ধ হয়েছে। স্থানীয়রা তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার গোবরা বাজারের  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সাইফুল ইসলাম গোবরা বাজারের মুদি ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, দোকান থেকে মালামাল বের করার সময় মুদি দোকানি সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

নড়াইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!