ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছি – চিত্র নায়িকা অপু বিশ্বাস ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছি – চিত্র নায়িকা অপু বিশ্বাস – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছি – চিত্র নায়িকা অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা অপু বিশ্বাস গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অভিযোগ করেছেন ‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব ভয়াবহ হয়ে উঠেছে।’ রোববার সাইবার বুলিং সংক্রান্ত এক অভিযোগ নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুণ অর রশীদের কার্যালয়ে যান অপু। সেখানে একটি অভিযোগ জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে অকারণে ভিউয়ার বাড়ানোর উদ্দেশ্যে সাইবার বুলিং করছেন অনেকে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়।

‘আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে বিদেশেও আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’

অপু বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে যারা আছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন।

এর আগে ডিবি কার্যালয়ে আসার পর অপুর সঙ্গে দুপুরের খাবার খান অতিরিক্ত কমিশনার হারুণ অর রশীদ। এ সময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

পরে হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!