আমি খুবই আনন্দিত পুত্র সন্তান হয়েছে – শ্রাবন্তী আমি খুবই আনন্দিত পুত্র সন্তান হয়েছে – শ্রাবন্তী – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

আমি খুবই আনন্দিত পুত্র সন্তান হয়েছে – শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

টালিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।এখন তিনি আলোচনায় থাকেন ব্যক্তিগত নানা ইস্যুতে।একটা সময় সিনেমার জন্য আলোচনায় থাকতেন নিয়মিত।কখনো সংসার ভাঙা, কখনো নতুন প্রেমে আবার কখনো ছেলের প্রেম প্রসঙ্গে তার নাম উঠে আসে শিরোনামে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও শেয়ার করেও ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।এবার শ্রাবন্তী শেয়ার করলেন একটি নবজাতকের ছবি।

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি  এবার শেয়ার করলেন একটি নবজাতকের ছবি। যেটা দেখে মুহূর্তেই চমকে গেছেন সবাই। তাহলে কি আবারও মা হয়েছেন তিনি? না, এমন সংশয় দানা বাঁধার সুযোগ হয়নি। কেননা ক্যাপশনে তিনি পরিষ্কার করে দিয়েছেন সন্তানের পরিচয়।

শ্রাবন্তী লিখেছেন, ‘পুত্র সন্তান। তোমার জন্য আমি খুবই আনন্দিত দিদি। ভালোবাসি তোমাকে।’

জানা গেছে, শ্রাবন্তীর দিদি স্মিতা চ্যাটার্জির সন্তান এই নবজাতক। গত বৃহস্পতিবার সন্তানটি জন্মগ্রহণ করেছে। এর ফলে চ্যাটার্জি পরিবারে আনন্দের জোয়ার বইছে।

স্মিতার স্বামী হলেন অভিনেতা সুজয় ঘোষ। যিনি টালিউডের ‘মজনু’, ‘১০০% লাভ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

প্রসঙ্গত, শ্রাবন্তী চ্যাটার্জি এক পুত্রসন্তানের জননী। তার পুত্রের নাম অভিমন্যু। আদর করে তাকে ঝিনুক নামে ডাকেন তিনি। রাজীব বিশ্বাসের সঙ্গে প্রথম সংসারের সন্তান ঝিনুক। এরপর সেই সংসার ভেঙে যায়। শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষাণ ব্রজকে। সর্বশেষ রোশান সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন এ অভিনেত্রী। এখন অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে শোনা যায়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!