রাজ-পরীমণি কি মিলে গেলেন ? রাজ-পরীমণি কি মিলে গেলেন ? – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

রাজ-পরীমণি কি মিলে গেলেন ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:

নানান নাটকিয়তার পর মান-অভিমান ভুলে ফের একত্রিত হলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পতি। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিললো এই জুটির।

পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস।

যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।
তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সকলেই ধরে নিচ্ছেন, সকল বিতর্ককে পাশ কাটিয়ে ছেলের টানে আবারও মিলে গেলেন রাজ-পরীমণি।

প্রসঙ্গত, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এরপর ভক্তরাও ধরে নেন, তাহলে বোধ হয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমণি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!