যশের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নুসরাত ? যশের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নুসরাত ? – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

যশের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নুসরাত ?

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
ফাইল ছবি

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

গেল ১ বছর ধরে সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তা যেন আরও জোরদার হয়েছে। কখনও ইনস্টাগ্রামে একই খাবারের ছবি শেয়ার করেছেন দুই তারকা, কখনও আবার নুসরাতের তোলা ছবি পোস্ট করেছেন যশ। তা নিয়ে বিস্তর জল্পনাও রয়েছে। এবার সেই জল্পনায় নতুন করে ঘৃতাহুতি পড়ল নুসরতের ইনস্টাগ্রাম স্টোরির সৌজন্যে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের সমীক্ষায় টলিউডের সবচেয়ে কাঙ্খিত নারীর তালিকায় তৃতীয় স্থানে রাখা হয় নুসরাত জাহানকে। আর নায়িকার রিলেশনশিপ স্ট্যাটাসের জায়গায় ‘ডেটিং যশ’ অর্থাৎ যশের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন লেখা হয়। সেই খবরের স্ক্রিনশট শেয়ার করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান নুসরাত। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি যশের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন টলিপাড়ার নায়িকা?

গত বছরের পূজার পর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের মনোমালিন্যের খবর প্রকাশ্যে এসেছিল। পরে এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছিলেন, নিখিলের সঙ্গে তিনি আর থাকছেন না। এমন পরিস্থিতিতেই নুসরাত ও যশের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে। তবে একুশের ভোটের আগে সকলকে চমকে দিয়ে তৃণমূল সাংসদ নুসরাতের বিরোধী পক্ষের দল বিজেপিতে যোগ দেন। বিজেপির প্রার্থী হয়ে ভোটেও লড়েছিলেন যশ। কিন্তু হেরে যান অভিনেতা। দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও অবশ্য যশ-নুসরাতের বিশেষ বন্ধুত্বের কোনও পরিবর্তন হয়নি। একাধিকবার সোশ্যাল মিডিয়া পোস্টে তা লক্ষ্য করা গিয়েছে।

এবার নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হল। একই সংবাদমাধ্যমের সমীক্ষায় টলিউডের সবচেয়ে কাঙ্খিত পুরুষ হয়েছেন যশ। সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন নুসরাত। আর তাতে লিখেছেন অভিনন্দন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!