নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

“অসমতা দুর করি, এইডস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

পরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গফফার, পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার প্রমূখ। এসময় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!