মাহিয়া মাহির সংসার ভাঙল মাহিয়া মাহির সংসার ভাঙল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

মাহিয়া মাহির সংসার ভাঙল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:

বেশিরভাগ তারকার সংসার ভাঙার খবর শুরু হয় গুঞ্জন থেকে। পরে তার খোলস উন্মোচন হয়। চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘটনা তেমনই হলো। গণমাধ্যমে গুঞ্জন রটতে রটতে শেষ পর্যন্ত সত্য হলো বিচ্ছেদের খবরটাই। আর তা নায়িকা নিজেই জানালেন। গেলো রাত ১টা ৩০ মিনিটে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন মাহি। তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করে লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’

ক্ষমা চেয়ে মাহি আরও লেখেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’

পোস্টে তার বিচ্ছেদের খবরটি প্রকাশ করলেও এর কারণ সম্পর্কে জানাননি মাহি। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার অনুরোধ এ নিয়ে কোনও নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়। পরস্পরের সম্মানবোধটা বাঁচিয়ে রাখতে চান এই নায়িকা।

উল্লেখ্য, সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির। অবশেষে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!