বরুণ ধাওয়ানের প্রিয় জেমসের গান বরুণ ধাওয়ানের প্রিয় জেমসের গান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

বরুণ ধাওয়ানের প্রিয় জেমসের গান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ভিগি ভিগি’ গানটি গেয়ে বলিউডে তোলপাড় সৃষ্টি করেন বাংলাদেশের রক তারকা জেমস। আর সেই গানটিই কিনা বলিউডের জনপ্রিয় নায়ক বরুণ ধাওয়ানের সবচেয়ে প্রিয়। ‘কুলি নাম্বার ওয়ান’ খ্যাত এই তারকা নিজেই বিষয়টি জানিয়েছেন।

রোববার (৩০ মে) ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত বরুণ ধাওয়ানের কাছে তার প্রিয় গান কোনটি, তা জানতে চান। উত্তরে তরুণ এই অভিনেতা বলেন, ‘ভিগি ভিগি’।  যেটি কিনা কোনো ভারতীয় শিল্পীর নয়, বাংলাদেশের রক তারকা জেমসের গাওয়া।

অনুরাগ বসুর পরিচালনায় ‘গ্যাংস্টার’ সিনেমায় গানটির সঙ্গে অভিনয় করেন ইমরান হাশমি ও কঙ্গনা রানাওয়াত। ময়ূর পুরীর কথায় গানটির সংগীত পরিচালনা করেছিলেন প্রীতম চক্রবর্তী।

উল্লেখ্য, ‘ভিগি ভিগি’র পর বলিউডে আরও কিছু হিন্দি গানে কণ্ঠ দেন জেমস। ২০০৬ সালে মোহিত সুরি পরিচালনায় ‘ও লামহে’সিনেমায় ‘চাল চালে’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা… মেট্টো’ সিনেমায় ‘আলভিদা’ এবং ২০১৩ সালে ‘ওয়ার্নিং’-এ ‘বেবাসি’ গেয়ে বলিউড মাতান জেমস।

অন্যদিকে, ২০১২ সালে করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক বরুণ ধাওয়ানের। এরপর আরও কিছু হিট সিনেমা উপহার দেন তিনি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!