
স্টাফ রিপোর্টার :
নড়াইল থেকে প্রকাশিত সবার প্রিয় অনলাইন নিউজ পোর্টাল নড়াইল নিউজ ২৪.কম পরিবারকে করোনার সুরক্ষা সামগ্রী উপহার দিলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ। মঙ্গলবার বিকালে এই সব সামগ্রী উপহার তুলে দেন চলো পাল্টাই বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া খান। তিনি বলেন, নড়াইলে করোনার করোনার অবস্থা অনেকটা খারাপ আরো নড়াইল নিউজ ২৪. কমের সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করছে । দিনরাত নিউজের জন্য নিরলস পরিশ্রম করে চলেছে তাই আমাদের চলো পাল্টাই বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে এইসব সামগ্রী উপহার দেওয়া হয়।

চলো পাল্টাই বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে মাস্ক পড়িয়ে দিচ্ছে জনগণকে
এদিকে, সামাজিক সংগঠন “চলো পাল্টাই বাংলাদেশ”এর পক্ষ থেকে নড়াইল জেলা প্রশাসন সহযোগিতায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের গাবতলা বাজারের স্বাস্থ্যবিধি মেনে মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এই সামাজিক সংগঠনটি। এছাড়াও সেখানকার ৪ টি জামে মসজিদে সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা করে দেযন। এ সময় করোনা ভাইরাসের জনসচেতন মূলক বক্তব্য দেন সামাজিক সংগঠন “চলো পাল্টাই বাংলাদেশ”এর কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।