নুসরাত প্রসঙ্গে এবার মুখ খুললেন যশ নুসরাত প্রসঙ্গে এবার মুখ খুললেন যশ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নুসরাত প্রসঙ্গে এবার মুখ খুললেন যশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার ইচ্ছে পোষণ, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। টলিপাড়ায় গুঞ্জন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। গেল ছয় মাস ধরে তারা লিভ ইন সম্পর্কে রয়েছেন।

অবশেষে মুখ খুললেন যশও। তবে স্পষ্ট করে কিছু বলেননি এই অভিনেতা। নিজের ইনস্টাগ্রামে দেয়া পোস্টে তিনি লিখেছেন, চালাক মানুষ সমস্যার সমাধান করেন। আর বুদ্ধিমান এড়িয় যান।’

যশের এই পোস্টের পর নুসরাত-নিখিল আলোচনায় নতুন মোড় নিয়েছে। যদিও যশ কাকে বুদ্ধিমান আর কাকে চালাক সম্বোধন করেছেন, তা স্পষ্ট নয়। এমনকি কোন সমস্যার কথা তিনি আলোচনায় এনেছেন তা নিয়েও প্রশ্ন ভক্তদের। তবে সামাজিকমাধ্যমে পোস্ট দেয়ার পর আবারও চুপ যশ। কোনো গণমাধ্যমকর্মীও তার নাগাল পাচ্ছেন না।

নুসরাত-নিখিলের বিয়ে বিচ্ছেদ ও অনাগত সন্তান নিয়ে সামাজিকমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে ভক্তরা। এমন পরিস্থিতিতে অনেকে যশ দাশগুপ্তের প্রতি প্রশ্নও ছুড়েছেন। কেউ কেউ ব্যঙ্গ করছেন।

ভক্তরা যশের প্রতি লিখেছেন, ‘এতো চুপ কেন? আপনাকে চুপ থাকতে দেখে সত্যিই হাসি পাচ্ছে।’ কেউ ব্যঙ্গ করে অভিনন্দন জানাচ্ছেন যশকে। লিখেছেন, ‘বাবা হচ্ছেন। আন্তরিক শুভেচ্ছা আপনাকে।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!