নড়াইলে পুলিশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন নড়াইলে পুলিশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে পুলিশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

নড়াইল জেলা পুলিশের আয়োজনে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বেধন করা হয়েছে। মঙ্গলবাররাতে

নড়াইল পুলিশ লাইনে এ কর্মসূচির উদ্বেধন  করেন পুলিশ সুপার  প্রবীর কুমার রায় পিপিএম ( বার)।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) তানজিলা সিদ্দিকা, পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্য।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বর্তমান প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনে ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান এরই পরিপ্রেক্ষিতে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বীতা কোন অংশে কম নয়। তাই পরীক্ষায় ভালো করতে হলে প্রচুর পড়াশোনার বিকল্প নেই। এটি বিবেচনায় রেখেই আমাদের এই আয়োজন যেটি সফল করতে বা নড়াইল পুলিশের মান সমুন্নত রাখতে আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করেন ও কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!