প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২১, ৪:৩৮ এ.এম
নড়াইলে পুলিশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলা পুলিশের আয়োজনে 'দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ' কর্মসূচির উদ্বেধন করা হয়েছে। মঙ্গলবাররাতে
নড়াইল পুলিশ লাইনে এ কর্মসূচির উদ্বেধন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম ( বার)।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) তানজিলা সিদ্দিকা, পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্য।
[caption id="attachment_1350" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বর্তমান প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনে ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান এরই পরিপ্রেক্ষিতে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বীতা কোন অংশে কম নয়। তাই পরীক্ষায় ভালো করতে হলে প্রচুর পড়াশোনার বিকল্প নেই। এটি বিবেচনায় রেখেই আমাদের এই আয়োজন যেটি সফল করতে বা নড়াইল পুলিশের মান সমুন্নত রাখতে আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করেন ও কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
Copyright © 2026 Narailnews24.com-নড়াইল নিউজ ২৪. All rights reserved.