ঘুমাচ্ছেন জয়, ‘ফুটপাতে’ পাহারায় বাবা শাকিব খান ঘুমাচ্ছেন জয়, ‘ফুটপাতে’ পাহারায় বাবা শাকিব খান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ঘুমাচ্ছেন জয়, ‘ফুটপাতে’ পাহারায় বাবা শাকিব খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:

সন্তানের প্রতি বাবার ভালোবাসা কেমন হয়, সেটাই বোঝা গেল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের প্রকাশিত এক ছবিতে। কোনো সিনেমার দৃশ্য নয়, যুক্তরাষ্ট্রের রাস্তায় বেঞ্চে ঘুমাচ্ছে ছেলে আব্রাহাম খান জয়, তাকে পাহারা দিতে দেখা গেছে বাবা শাকিবকে।

মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেছেন নায়ক নিজেই। ক্যাপশনে লিখেছেন, আমার বাবার প্রথম আমেরিকা সফর।

ছবিতে দেখা যাচ্ছে, এলোমেলো চুলে মাথা নিচু করে বসে আছেন শাকিব, তার পাশেই বেঞ্চে শুয়ে আছেন জয়। বাবার পাশে আরাম করেই যেনো ঘুমাচ্ছিলেন তিনি।

বাবা-ছেলের মিষ্টি এই রসায়ন মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের। সকলেই ঢালিউড সুপারস্টারের প্রশংসা করেছেন।
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পর ছেলে জয়কে নিয়ে কানাডায় গেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সেখানে বাবা-মায়ের সঙ্গে দারুণ সময় কাটছে তার।

দেশের বাহিরে সময়টা কেমন কাটছে জানিয়ে এক সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘জয়কে নিয়ে প্রথমবারের মতো এখানে আসা। বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে সে। শপিং করছে। তার যেটা পছন্দ হচ্ছে সেটাই ওর বাবা কিনে দিচ্ছে।’

এদিকে সোমবার (২৪ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টায় ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে এক মুহূর্তের জন্য দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!