কালিয়ায় হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু কালিয়ায় হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

কালিয়ায় হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
নিহত কাতেবর শেখ

স্টাফ রিপোর্টার :

নড়াইলের কালিয়ায় কাতেবর শেখ (৫৪) নামে সাবেক এক ইউপি সদস্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩০ আগষ্ট) রাত ৯টার দিকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই রেজাবর শেখ।  নিহত কাতেবর শেখ কালিয়া উপজেলার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে।

এর আগে গত ১২ আগষ্ট সকালে প্রতিপক্ষের সমর্থকরা তাকে সহ আরো ৩ জনকে কুপিয়ে আহত করে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমবাড়ি গ্রামের আলমগীর হোসন ও সাবেক ইউপি সদস্য কাতেবর শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১২ আগষ্ট সকাল ১০টার দিকে কাতেবর শেখ কয়েকজন সঙ্গী নিয়ে বনগ্রাম বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলমগীর গ্রুপের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে কাতেবর শেখ, মুন ও এখলাজ শেখকে কুপিয়ে আহত করা হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কাতেবর শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ দিনের মাথায় সোমবার রাত ৯টার দিকে মারা যান তিনি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ কনি মিয়া মঙ্গলবার সকালে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, আহত কাতেবর শেখ খুলনা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে গতরাতে মৃত্যু বরন করেছে।
তিনি নড়াইল নিউজ ২৪.কমকে  আরও বলেন, কাতেবর শেখের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীর মধ্যে ১৭জন জামিনে রয়েছে। কয়েকজন পলাতক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় গতরাতে বলেন, আমরাও ঘটনাটি শুনেছি। নিশ্চিত হতে সময় লাগবে। আইন নিজ গতিতে চলবে। এই ঘটনা নিয়ে কেউ পরিস্থিতি নিয়ণন্ত্রণহীন করার চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

আরও পড়ুন : নড়াইলে লিয়াকত শিকদার নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!