নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

বাংলাদেশ আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেছেন, নড়াইল জেলার দুইটি আসনের ২৫৮ কেন্দ্রের ৩৩৫৪ জন আসনার ও ভিডিপি সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে নড়াইল জেলায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পূর্বে যেকোন নির্বাচনের চেয়ে একটু ভিন্ন। স্বাধীনতার পর থেকে আমরা নির্বাচন দেখেছি নির্বচান হয়েছে সরকার গঠন করেছে দেশ পরিচালনা করেছে। কিন্তু আমাদের যে গনতান্ত্রীক পরিবেশ যা গত ৫৪-৫৫ বছরে রুপ পায়নি। ২০২৪ এ গণঅভ্যুত্থানের পর আমরা প্রতিষ্টানিক রুপ পেয়েছি। আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে আনসার ও ভিটিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সকলকে ন্যায় নিষ্ঠার সাথে দেখতে পালন করার আহ্বান জানান তিনি।
রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,নড়াইলের আয়োজনে নড়াইল আনসার অফিসের মাঠে এ হাজিরা প্যারেড অনুষ্টিত হয়।
জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোঃ আল আমিনের সভাপতিত্বে এসময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোঃঈদুল তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!