স্টাফ রিপোর্টার, নড়াইল
বাংলাদেশ আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেছেন, নড়াইল জেলার দুইটি আসনের ২৫৮ কেন্দ্রের ৩৩৫৪ জন আসনার ও ভিডিপি সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে নড়াইল জেলায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পূর্বে যেকোন নির্বাচনের চেয়ে একটু ভিন্ন। স্বাধীনতার পর থেকে আমরা নির্বাচন দেখেছি নির্বচান হয়েছে সরকার গঠন করেছে দেশ পরিচালনা করেছে। কিন্তু আমাদের যে গনতান্ত্রীক পরিবেশ যা গত ৫৪-৫৫ বছরে রুপ পায়নি। ২০২৪ এ গণঅভ্যুত্থানের পর আমরা প্রতিষ্টানিক রুপ পেয়েছি। আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে আনসার ও ভিটিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সকলকে ন্যায় নিষ্ঠার সাথে দেখতে পালন করার আহ্বান জানান তিনি।
রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,নড়াইলের আয়োজনে নড়াইল আনসার অফিসের মাঠে এ হাজিরা প্যারেড অনুষ্টিত হয়।
জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোঃ আল আমিনের সভাপতিত্বে এসময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোঃঈদুল তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।