কঙ্গনা মেসিকে জুতোপেটা করার হুমকি ! কঙ্গনা মেসিকে জুতোপেটা করার হুমকি ! – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

কঙ্গনা মেসিকে জুতোপেটা করার হুমকি !

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেন ইয়ামি গৌতম। তার বিয়ের ছবিতে মন্তব্য করেছিলেন অভিনেতা বিক্রান্ত মেসি। মজার ছলে বিক্রান্ত লিখেছিলেন, “শুদ্ধ এবং পবিত্র ঠিক যেন রাধে মা!” তাতেই চটেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। বিক্রান্তকে জুতোপেটা করার হুমকি দিয়েছেন তিনি।

য়ামিকে স্বঘোষিত ধর্মগুরু রাধে মা’র সঙ্গে তুলনা করতেই বেজায় চটে যান কঙ্গনা রানাউত। বিক্রান্তকে ট্যাগ করে তিনি লেখেন, “এই আরশোলাটা কোথা থেকে বেরিয়ে এল… আমার চপ্পলটা নিয়ে আসব নাকি!”

২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘গিনি ওয়েডস সানি’ সিনেমায় ইয়ামির নায়ক ছিলেন বিক্রান্ত। সেই সূত্রেই দু’জনের বন্ধুত্ব। তাই ঠাট্টা করেই অভিনেত্রীর বিয়ের ছবিতে মন্তব্য করেছিলেন তিনি। এমন ধরনের মন্তব্য ইয়ামির ‘ভিকি ডোনর’ সিনেমার সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানাও করেছিলেন। “পুরো জয় মাতাদি’র মতো ফিলিং হচ্ছে আপনারা জোয়ালা জি গিয়েছিলেন নাকি?” সেই মন্তব্যের কোনও বিরোধিতা অবশ্য করেননি কঙ্গনা। বিক্রান্তের মন্তব্যেই রুষ্ট হয়েছেন তিনি। ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দেননি বিক্রান্ত।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!