আমার শরীর এটা, যা ভালো লাগবে তাই পরব আমার শরীর এটা, যা ভালো লাগবে তাই পরব – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

আমার শরীর এটা, যা ভালো লাগবে তাই পরব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রিটিদের পোশাক নিয়ে ট্রোল ও কটাক্ষের শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে সেলিব্রিটিরা যত বেশি ভক্তদের কাছে পৌঁছেছেন, তত বেশিই কটাক্ষের শিকার হতে শুরু করেছেন তারা। সম্প্রতি বলিউডের নতুন হার্টথ্রব নায়িকা রাধিকা মদন তার একটি পোশাকের জন্য কটাক্ষের শিকার হয়েছেন।

ভক্তরা সেলিব্রিটিদের পোস্টে নানা রকম মন্তব্য করেন, কিন্তু কখনও কখনও কুরুচিকর মন্তব্যের সীমারেখা পার করে যায়।

তার আসন্ন সিনেমা শিদ্দাত-এর একটি দৃশ্যে ব্রালেট ও বুটকাট প্যান্ট পরেছেন রাধিকা। সেই পোশাক নিয়েই নানা কুরুচিকর মন্তব্যের শিকার হন রাধিকা। তবে নিজের পোশাক পরা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী রাধিকা সেসব বাজে মন্তব্যের জবাবও দিয়েছেন।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, ‘আমার মনে আছে সোশ্যাল মিডিয়ায় আমি কয়েকটি ছবি পোস্ট করেছিলাম। পরের দিন সকালে আমি মন দিয়ে সব মন্তব্যগুলো পড়ছিলাম। আমি একটুও বিচলিত হইনি ট্রোলারদের কমেন্ট পড়ে।’

তিনি বলেন, ‘আমি যা পরেছি সেটা আমার খুবই পছন্দ এবং যদি সেটা কারও পছন্দ না হয়, সেটা তার ব্যাপার। এটা আমার শরীর, আমার যা ভালো লাগবে তাই পরব, যা আমাকে আত্মবিশ্বাসী রাখবে। কেউ আমাকে বলতে পারে না কী পরব, কীভাবে পরব, আমি সুন্দর কি না। আমি জানি, আমি কেমন দেখতে এবং সেটা আমি বিশ্বাস করি।’

১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে রাধিকা অভিনীত সিনেমা সিদ্দাত। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা ভিকি কৌশলের ভাই সানি কৌশল।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!