শোক দিবস উপলক্ষে নড়াইলে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত শোক দিবস উপলক্ষে নড়াইলে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শোক দিবস উপলক্ষে নড়াইলে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

 স্টাফ রিপোর্টার:

১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নড়াইল সদর উপজেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।

শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা শিল্পকলা একাডেমি,নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সংগীত, কবিতা আবৃতি ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত। প্রতিযোগীতায় ২টি গ্রুপে শতাধিক  শিক্ষার্থী অংশগ্রহন করে।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

প্রতিযোগীতায় সংগীতে ক-গ্রুপে প্রথম- নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের- ঈপ্সিতা বকসী , খ-গ্রুপে- একই বিদ্যালয়ের -রথি দাস, ৭ মার্চের ভাষণে- ক- গ্রুপে-প্রথম- নড়াইল দক্ষিন-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের-আলিফ আবেদিন, খ-গ্রুপে-গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কিতা ভৌমিক, কবিতা আবৃতিতে ক-গ্রুপে- প্রথম- নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মো: ইউষা, খ-গ্রুপে – নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের -নিসাত নাবিলা।

দুপুরে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) কৃষ্ণা রায়।এ সময় প্রতিযোগীতার বিচারক সাবেক অধ্যক্ষ মো: রওশন আলী, মো: নাজমুল ইসলাম,মুন্সি আসাদুর রহমান, সৌরভ ব্যানার্জীসহ উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা ,সাংবাদিক, প্রতিযোগী, অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!