
নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকায় বজ্রপাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে । একটি বিয়ের বৌভাত অনুষ্ঠানে তারা যাচ্ছিল বলে জানায় স্থানীয়রা।
পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের সংখ্যা ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীদের ওপর বজ্রাপাতে ১৬ জনের মৃত্যু