৪৪ দিন পর ভারতে সর্বনিম্ন করোনা শনাক্ত ৪৪ দিন পর ভারতে সর্বনিম্ন করোনা শনাক্ত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

৪৪ দিন পর ভারতে সর্বনিম্ন করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা টানা ৪৪ দিন পর ২ লাখের নিচে নেমেছে। দৈনিক মৃত্যুও বৃহস্পতিবারের তুলনায় কমেছে। শুক্রবার প্রকাশিত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জন করোনা রোগীর।

জানা গেছে, ভারতে গত দুই সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেশি। ফলে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দুই সপ্তাহ আগে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখের বেশি। এখন তা কমে দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৩ হাজার ১৫২ জনে। পাশাপাশি সংক্রমণের হারও আগের তুলনায় কমেছে। গত ৪ দিন ধরে ভারতে পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১০ শতাংশের কম।

দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগঢড়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সংক্রমণ অনেকটা কমেছে। ওড়িশা, পাঞ্জাব, আসামে সংক্রমণ আগের চেয়ে কমলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজারের বেশি, অন্ধ্রপ্রদেশে ১৬ হাজারের বেশি। মহারাষ্ট্রে সংক্রমণ কমে দৈনিক ২১ হাজারের ঘরে নেমেছে। কর্নাটক এবং কেরালায়ও তা ২৫ হাজারের কম। কিন্তু তামিলনাড়ুতে এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৬১ জন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!