নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুলাই, ২০২১
নিহত নিপুন

স্টাফ রিপোর্টার :

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইশতিয়াক মোহাম্মদ আজিজ ওরফে নিপুন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী যুবকের পরিচয় জানা যায়নি। শনিবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে আরোহী নিপুনের মৃত্যু হয়। সদর উপজেলার কাড়ারবিল এলাকায় নড়াইল-গোবরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশতিয়াক মোহাম্মদ আজিজ ওরফে নিপুন লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের শেখ আজিজুল হক আজিজের ছেলে। নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় মাকে নিয়ে বসবাস করতেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল এলাকায় নিপুন ও অপর মোটরসাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দু’জনই আহত হন। এর মধ্যে গুরুতর আহত নিপুন খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চালক নিপুন শনিবার ভোরে মারা গেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল টি উদ্ধার করা হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!