লোহাগড়ায় ট্রেনের ধাক্কায় রিয়াজুল নামে যুবকের মৃত্যু লোহাগড়ায় ট্রেনের ধাক্কায় রিয়াজুল নামে যুবকের মৃত্যু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় ট্রেনের ধাক্কায় রিয়াজুল নামে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইল-ঢাকা রেললাইনে কালনা-কামঠানা এলাকায় ‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রিয়াজুল লোহাগড়া উপজেলার মোড়চা উত্তরপাড়ার ফজলুল হক মোল্যার ছেলে। তার মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকায় পৌঁছালে রেললাইনে দাঁড়িয়ে থাকা যুবক রিয়াজুল ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে নিহত হন। তার মাথা, পাসহ বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে।

প্রত্যক্ষদর্শীসহ লোহাগড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিহির বালা বলেন, রিয়াজুল নামের ওই ব্যক্তিটি ট্রেন আসার সময় কানে হাত দিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে অনেকে দেখেছেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়েন তিনি। এটি  আত্মহত্যাও হতে পারে। তবে, তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রেলওয়ের জায়গাতে হওয়ায় যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!