নড়াইলে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত নড়াইলে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নড়াইল সদর পৌর শাখার ৮নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নড়াইল পৌর এলাকায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল সদর পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ কাজল লতা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইরানি আক্তার সুমির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অশোক কুন্ডু, নগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবাদত হোসেন মিনা, পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল হক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জামায়াত অতীতে বিএনপির সঙ্গে থেকে আন্দোলন সংগ্রামকে শক্তিশালী করেছে। কিন্তু বর্তমানে তারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছে। এ লক্ষ্যে গ্রামে-গঞ্জে নারীদের নিয়ে তালিম কর্মসূচির নামে চাঁদা আদায় করছে। বক্তাদের অভিযোগ, এসব চাঁদার টাকায় জামায়াতের নেতারা বিলাসবহুল বাড়ি ও গাড়িতে জীবনযাপন করছে।

কর্মি মভায় বক্তরা  আরও অভিযোগ করেন, নড়াইল-২ আসনে জামায়াতের নেতা আতাউর রহমান বাচ্চুর প্রচারণায় এ চাঁদার টাকা দিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয় করে লিফলেট, ব্যানার ও ফেস্টুন বিতরণ করা হচ্ছে। পরে তালিম কর্মসূচির মাধ্যমে তারা দাড়িপাল্লায় ভোট চাইছে এবং ভোট দিলে বেহেস্তে যাওয়া যায় এমন বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করছেন বলেও অভিযোগ করেন বক্তরা।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!