নড়াইল-যশোর মহাসড়কে দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত নড়াইল-যশোর মহাসড়কে দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইল-যশোর মহাসড়কে দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
নিহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য। ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

স্বাক্ষী দিয়ে ফেরার পথে নড়াইল-যশোর মহাসড়কে দূর্ঘটনায় নিক্কন আঢ্য নামের এক পুলিশ কর্মকর্তারসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১১ টার দিকে মহাসড়কটির যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এ দূর্ঘটনা ঘটে।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাড়িয়ে ছিলো। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান।
আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেয়ার পর আবু জাফরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ কর্মকর্তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশের উপপরিদর্শক নিক্কন আঢ্য নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রোববার মুন্সিগঞ্জে আদালতে স্বাক্ষী দিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন। পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে যান।

সোমবার সকালে জেলা পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যের মরদেহ নেয়া হবে তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!